বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ব্যবসায়ীকে হত্যার পর আত্মগোপনে ‘চিল্লায়’ যান মুয়াজ্জিন

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাকির কিশোরগঞ্জের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি করতেন। ওই ব্যবসায়ীর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তাকে হত্যার পর ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার রাতে নরসিংদীর একটি মসজিদে তাবলীগের চিল্লারত অবস্থায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব মুখপাত্র জানান, ৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ মডেল থানাধীন কাটবাড়িয়া ডাউকিয়া মসজিদের দক্ষিণ পাশে অচেতন অবস্থায় গুরুতর জখম অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এসময় নিহতের পাঞ্জাবির পকেটে থাকা কাগজপত্র যাচাই-বাছাই করে পুলিশ তার নাম জানতে পারে।

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। ক্লুললেস এই হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৪ এর একটি দল হত্যার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার রাতে তাকে একটি মসজিদে চিল্লারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com