বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ইসি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদ

কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর আগে গত সোমবার বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

ইতোমধ্যে ১৪ দলের আরও দুই শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আমন্ত্রণ পেয়েছে সংলাপের। ন্যাপকে আগামী ২৬ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় এবং ওয়ার্কার্স পার্টিকে আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার একই সময়ে বঙ্গভবনে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি।

বাম গণতান্ত্রিক জোটের শরিকদের মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সংলাপের ডাক পেয়েছে। এ দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। জোটের নিবন্ধিত অন্য দু’দল সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এখনও সংলাপের চিঠি পায়নি।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় তরীকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস এবং ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বিএনএফ এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com