মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ঢাকা-মালে সম্পর্ক নতুন মাত্রায় নিতে ৩টি চুক্তি সই

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত এবং একটি চুক্তি নবায়ন করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহর মধ্যে আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ওপর সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি ক্ষমতায়নমন্ত্রী আহমেদ মাহলুফ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যুব ও ক্রীড়া উন্নয়নে সহযোগিতার ওপর নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ ছাড়াও, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও কমিশনার- জেনারেল অব ট্যাক্সসেশন অব মালদ্বীপ ইনল্যান্ড রেভেন্যু অথরিটি (এমআইআরএ) ফাতুহুল্লাহ জামিল মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে আয়করের ক্ষেত্রে দ্বৈত কর বাতিল এবং কর এড়ানো রোধে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়াও, বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম নবায়নকৃত সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে চিফ অব আর্মি স্টাফ জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ্ শামালের কাছে সামরিক নৌযানের চাবি প্রতীকী হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com