মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

চিনিকল স্থায়ী বন্ধ হয়নি, আধুনিকায়নের জন্য কয়েকটি বন্ধ: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী বলেন: চিনিকলগুলোকে আধুনিকায়ন করতে গিয়ে কয়েকটি চিনিকল বন্ধ রাখা হয়েছে। সরকার কৃষকের কথা মাথায় রেখেই আখচাষে গুরুত্ব দিচ্ছে। আখের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে এদিন বিকাল ৩টায় কেরুজ কেইন কেরিয়ার প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিনিকলের কর্মকর্তা ও আখচাষীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী, সচিব ও কর্পোরেশনের চেয়ারম্যান।

উল্লেখ্য, চলতি মাড়াই মৌসুমে কেরু অ্যান্ড কোম্পানী চিনিকলে ইতিহাসে সর্বনিন্ম মাত্র ৪৪ কার্যদিবসে ৫৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এরমধ্যে চিনিকলের নিজস্ব জমিতে ৯৮৯ একর এবং কৃষকের ৩ হাজার ৬৩৮ একর জমির আখ রয়েছে। যা মাড়াই করে ৭ দশমিক হারে ৩ হাজার ৩৮৯ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com