বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চট্টগ্রামে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২২ কার্যক্রমের উদ্বোধন

‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ এই স্লোগানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক সেবা সপ্তাহ ২০২২’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ভেরিফাইড কাজ শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ১২ হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল সিএনজি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com