মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ চাপায় স্কুল ছাত্র নিহত

জেলার আলমডাঙ্গার বিনোদপুরে গতকাল বিকেলে পিকআপ ভ্যানের চাপায়  এক স্কুলছাত্র নিহত হয়েছে। মৃত শিশু আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে জিসান (৭)। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েক বন্ধু মিলে বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিলো। একই মাঠে উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে তিতাস পিকআপভ্যান চালানো শিখছিলো। এরই এক পর্যায়ে তিতাস দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় স্কুলছাত্র জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা চালক তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে (পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন চুয়াডাঙ্গা-১১-০০৬৭)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত চালককে থানায় নেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com