বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। আমি আশা করি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।