সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্লাস্টিকের বোতলে পানি পান? কী ক্ষতি হতে পারে?

প্লাস্টিকের বোতলে এখন সব জায়গা ভরে গেছে।  রয়টার্সের তথ্য মতে, প্রতিদিন ১.৩ বিলিয়ন প্লাস্টিকের বোতল বিক্রি হয় বছরে যার পরিমান দাঁড়ায় ৪৮১ বিলিয়নে। আমরা সবাই জানি এই প্লাসটিকের বোতল পরিবেশের জন্য একদম ভালো নয়। আমাদের শরীরের জন্যও নয়।

বলা হয়ে থাকে, প্লাষ্টিকের বোতলে পানি পান করাও ঠিক নয়। বেশিরভাগ বোতলজাত পানিতেই মাইক্রোপ্লষ্টিক উপাদান থেকে যায়। এই উপাদানটি শরীরের জন্য খুব ক্ষতিকর।

প্লাস্টিক বোতল বার বার ব্যবহারে যে ক্ষতি হতে পারে : 

► বাজারে যে পানির বোতল বিক্রি করা হয়, তার অধিকাংশই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। এই ধরনের বোতলে দিনেরপর-দিন পানি পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যানসারের আশঙ্কা। প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা দেহের জন্য ক্ষতিকর। এই ধরনের বোতলে অনেক দিন পানি পান করতে থাকলে বোতল থেকে ক্রমাগত এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে। প্লাস্টিকের বোতলে যদি গরম পানি ভরা হয়, তবে আরো বৃদ্ধি পায় এই ঝুঁকি।

► বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে দেহে প্রবেশ করতে পারে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’। প্লাস্টিকের আণুবিক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় ‘মাইক্রোপ্লাস্টিক’ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিক বোতলেই রয়েছে এই ক্ষতিকর উপাদান।

► শুধু যিনি পানি পান করছেন তিনিই নন, এর ফলে ক্ষতি হতে পারে পরের প্রজন্মেরও। বিশেষজ্ঞরা বলছেন, ‘টাইপ ৭’ নামক এক ধরনের প্লাস্টিক থেকে দেখা দিতে পারে প্রজননের সমস্যা।

► থমাস রয়টার্স ফাউন্ডেশন বলেছে, আমরা আসলে জীবদ্দশায় মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে প্রচুর প্লাস্টিক খেয়ে ফেলতে পারি। সেটা প্রায় ৪৪ পাউন্ড। এই সংখ্যাটি মূলত প্লাস্টিকের বোতল থেকে এবং সামুদ্রিক খাবার থেকে আমাদের শরীরে ঢোকে। আমরা যে প্লাস্টিক নদী বা সমুদ্রে ফেলি তা পরবর্তীতে আমাদের প্রিয় চিংড়ি বা মাছের মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসে।

► আবার অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের মতে, প্লাস্টিকের বোতল থেকে পান করা আপনার স্বাস্থ্যকে বিপদে ফেলবে না। সংস্থাটি ব্যাখ্যা করে যে, প্লাস্টিকের বোতলগুলি অন্য যে কোনো বোতলের মতোই নিরাপদ। তারা আরো বলেছে, বিভিন্ন কোমল পানীয়তেও মাইক্রোপ্লাস্টিক কণা থাকে তবে সেগুলোর পরিমাণ খুব অল্প। তবে অতিরিক্ত সবকিছুই শরীরের জন্য খারাপ।

► অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের মতে প্লাস্টিকের বোতলের সাথে যুক্ত একটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি হলো, নিয়মিত পরিষ্কার না করলে এই বোতলগুলি ব্যাকটেরিয়া এবং ছত্রাক বৃদ্ধির পরিবেশ তৈরি করতে পারে।  তাই পুনরায় ব্যবহার না করাই ভালো।

সূত্র : আনন্দবাজার ও টেষ্টিং টেবিল

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com