মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুরের পর ভুটান বধ, টানা জয়ে উড়ছে বাংলাদেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। ভুটানকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বে যাওয়ার আশা বাচিঁয়ে রাখল লাল-সবুজ। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও জয় পেয়েছিল যুবারা।

শুক্রবার (৭ অক্টোবর) সকালটা বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একরাশ হতাশার হলেও সন্ধ্যাটা রাঙালেন যুবারা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার দিনে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লাল-সবুজের পতাকা আরেকবার উড়ালেন বাংলার যুবারা।

আগের ম্যাচে সিঙ্গাপুরের তিন আত্মঘাতী গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। শিরোনাম হয়েছিল, গোল দিল সিঙ্গাপুর, জিতল বাংলাদেশ। তবে আজ আর তেমন কিছু হয়নি। শক্তিশালী ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পল স্মলির শিষ্যরা। দিনশেষে আফসোস রয়ে গেছে গোল সংখ্যা কম হওয়ায়।

বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই সফরকারিদের চাপে রাখে বাংলাদেশ। সাফল্যও আসে ম্যাচের শুরুতেই। আসাদুলের দুর্দান্ত ক্রসে মাথা লাগিয়ে দলকে এগিয়ে দেন নাজিমুদ্দিন।

তবে ভুটানের কাউন্টার অ্যাটাকের কঠিন পরীক্ষা দিয়েছে যুবারা। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করলে, উল্টো আরও এক গোল হজম করে ভুটান।

অধিনায়ক ইমরানের ফ্রি-কিকে হিমেলের হেডার জয়ের পথ সহজ করে। এই জয়ে ই-গ্রুপের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

রোববার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইয়েমেনের বিপক্ষে লড়বে ইমরান-আসাদুলরা। আর টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় সিঙ্গাপুর ও ভুটানের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com