রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গিয়ে ফাইনালে আশা প্রায় শেষ টাইগারদের। তবুও বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তাই আজ মাঠে নামছে বাংলাদেশ। তার আগে অবশ্য আজ টসভাগ্যে জয়ী অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। টস করতে নেমেছিলেন টিম সাউথি। এছাড়া বাংলাদেশ দলেও আছে একাধিক পরিবর্তন।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com