রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্যাট নয় এবার গিটার কাঁধে সাকিব আল হাসান

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে টেলিভিশনে প্রায়ই দেখা যায়। তবে এবার তিনি মিউজিক ভিডিওতে কাজ করলেন। ‘বিজয়রথ’ নামের একটি গানের ভিডিওতে দেখা যাবে সাকিবকে।

ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা  গানটি গেয়েছেন।

ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘আমরা প্রত্যেকেই আমাদের দেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করেছি। সব বাধা পেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে উঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা। ’

ইকবাল আসিফ জুয়েল আরও বলেন, ‘আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনই ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজাড় করে দেব। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা। ’

আগামী ২০ অক্টোবর জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। একইসঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com