মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়েকে ১৩৩ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। হোবার্টে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করেছে স্কটিশরা।
ওপেনার জর্জ মুনসে ৫৪ রান করলেও খেলেছেন ৫১টি বল। তার ইনিংসে নেই কোনো ছক্কা, চার হাঁকিয়েছেন ৭টি।
দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন কালাম ম্যাকলেওড। তিনি বাড়াতে পারেননি রানের গতি, খেলেছেন ২৬টি বল। আর অধিনায়ক রিটি বেরিংটন করেছেন ১৫ বলে ১৩। ২০ ওভার শেষে ১৩২ রান সংগ্রহ করে ইনিংস শেষ হয় স্কটল্যান্ডের।
সুপার টুয়েলভ নিশ্চিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন উত্তেজনার পসরা সাজিয়ে বসেছে। প্রথম পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। এ ম্যাচের জয়ী দল যাবে সুপার টুয়েলভে, পরাজিত দল টুর্নামেন্ট থেকেই নেবে বিদায়। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন।
বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে হারায় স্কটল্যান্ড। ৪২ রানের সেই জয়ের পরের ম্যাচেই অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। আয়ারল্যান্ডের কাছে স্কটিশরা হার মানে ৬ উইকেটে।
অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করেছিল জিম্বাবুয়েও। আয়ারল্যান্ডকে ৩১ রানে হারানোর পর নিজেদের খামখেয়ালিতে উইন্ডিজের কাছে একই ব্যবধানে হার মানে তারা।
উইন্ডিজকে হারিয়ে এরই মধ্যে সুপার টুয়েলভে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মাঝে যারা জিতবে, তারাই যাবে পরের রাউন্ডে।