সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
দিনের প্রথম ম্যাচ পুরোটা ভাসিয়ে নেওয়ার পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচটি শুরু হয়নি এখনও। এমনকি এখন পর্যন্ত টসও হয়নি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ২টায়।
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের জন্যই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এক কথায় তাদের জন্য ‘নকআউট ম্যাচ’ এটি।
বৃষ্টির কারণে ওভার কমিয়ে কমপক্ষে ৫ ওভার করে খেলা হতে পারে। আর তার জন্য কাটঅফ টাইম স্থানীয় সময় ৯টা ৪৬ মিনিট।
এর আগে এই মাঠেই দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। বৃষ্টির কারণে ম্যাচটিতে টসও হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।