রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
অন্যায়ভাবে ভারতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। স্থানীয় শামা টিভি শো’তে আফ্রিদি বলেন, ‘আপনারা দেখেছেন (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকে ঝুঁকে ছিল। যে কোন মূল্যে তারা ভারতকে সেমিফাইনালে দেখতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করে সেরার পুরস্কার পাবার আশায় আম্পায়াররাও একই মনোভাব পোষণ করেন।’
টি-টোয়েন্টি বিশ^কাপের গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে গত বুধবার বৃষ্টি বিঘিœত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানে ভারতীয় ক্রিকেট দলের জয় লাভের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে লিটন দাসের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। ম্যাচটি থেমে যাবার আগে লিটন মাত্র ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে কার্টেল ওভারে যখন খেলা শুরু হয় তখন ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট দেয়া হয় টাইগারদের সামনে।
বৃষ্টি থেমে যাবার সঙ্গে সঙ্গে কালক্ষেপন না করেই ত্বরিৎ গতিতে ম্যাচটি শুরুর পেছনে অনেকগুলো বিষয় জড়িত ছিল। আইসিসি, চাপ এবং ভারতের ম্যাচ খেলার প্রচন্ড আগ্রহ। তবে লিটনের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি পজিটিভ ক্রিকেট উপহার দিয়েছেন। ছয় ওভার খেলার পর আমাদের মনে হয়েছিল, আর যদি ২/৩ ওভার বাংলাদেশ বিনা উইকেটে খেলতে পারে তাহলে তারাই ম্যাচটি জয়লাভ করবে।’ সর্বোপরি বাংলাদেশ অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে বলে মন্তব্য করেন আফ্রিদি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় লাভের পর আগামী রেববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত। অপরদিকে পাকিস্তানকে শেষ চারের টিকিট পেতে হলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোন একটি দলকে পরাজিত হতে হবে। গত বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ৩৩ রানে জয়লাভ করায় জমে উঠেছে গ্রুপ-২ এর সেমিফাইনালের লড়াই।