রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রূপ নিল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হলো দারুণ। নাজমুল হোসেন শান্তর ব্যাটে বড় রানের ভিতই এলো। কিন্তু আম্পায়ারের দেওয়া বিস্ময়কর সিদ্ধান্তে এলবিডব্লিউ হতে হলো সাকিব আল হাসানকে। এরপর পথ হারিয়ে ম্যাচটাই হেরে গেল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ হারল ৫ উইকেটে।
এই জয়ের সুবাদে গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকেট পেল পাকিস্তান। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে এই গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের।