রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনাল খেলেছিল ভারত ও পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। এবার আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা যেতে পারে এশিয়ার দুই পরাশক্তিকে। এমনকি এই দুই দলের মুখোমুখি লড়াইও সম্ভব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ এ গ্রুপ-২ এর লড়াইটা শুরু হয়েছিল মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। বিশ্বকাপের আগে দুবাইতে এশিয়া কাপেও দুবার মুখোমুখি হয়েছিল তারা। দু’দলই নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ফলে আবারও সম্ভাবনা দেখা দিয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণের।

দুই চিরশত্রু এর আগে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল একবারই, ২০০৭ টি২০ বিশ্বকাপে।

সেবার ভারত সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার পাঁচ ম্যাচের চারটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে অন্য গ্রুপের রানার্সআপ ইংল্যান্ডের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com