রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
কাতার বিশ্বকাপের ফেভারিট হিসেবেই মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে রাত ৯টায় আরব আমিরাতের মুখোমুখি হবে আলবিসেলেস্তে। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছিল স্বাগতিকদের।
এই ম্যাচ খেলেই তিন যুগের অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্যে কাতারে পা রাখবে লিওনেল মেসির দল। এরপর আলবিসেলেস্তারা মিশন শুরু করবে বিশ্বকাপে। আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলবে কোচ লিওনেল স্কালোনির দল।
এদিকে, রাত ১১টায় জার্মানির লড়াই ওমানের বিপক্ষে। এশিয়ার দেশটির সাথে প্রত্যাশিতভাবে জয়ে চোখ থাকলেও স্বত্বিতে নেই হানসি ফ্লিকের দল।
শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় জার্মানদের। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এছাড়া, গেল আসরের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে গ্রুপ সিতে থাকা সৌদি আরব।