রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

যা যা ছিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

AL KHOR, QATAR - NOVEMBER 20: Jung Kook of BTS performs with Fahad Al Kubaisi during the opening ceremony prior to the FIFA World Cup Qatar 2022 Group A match between Qatar and Ecuador at Al Bayt Stadium on November 20, 2022 in Al Khor, Qatar. (Photo by Michael Regan - FIFA/FIFA via Getty Images)

শুরু হয়ে গেলো ফুটবল বিশ্বকাপ। দোহার আল বায়েত স্টেডিয়ামে হলো জমকালো উদ্বোধন। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিতে ধারণ করে ফুটবলের জয়গানে মাতিয়ে দিল তারা। ফুটবলই যে বিশ্বকে এক করতে পারে, সেই বার্তা উঠে এলো বারেবারে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই ভিড় জমতে শুরু করেছিল আল বায়াত স্টেডিয়ামের বাইরে। হলুদ জার্সি এবং পতাকা নিয়ে সোল্লাসে স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইকুয়েডরের সমর্থকরা। অন্য প্রান্ত থেকে এগিয়ে আসছিলেন সাদা এবং সবুজ জার্সি পরিহিত কাতার সমর্থকরা। নাচগান, ঢাকঢোলের শব্দের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, বিশ্বকাপ শুরু হতে আর দেরি নেই।

নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই দেখা যায় কাতারের শেখ, মহম্মদ বিন রশিদ আল-মাখতুম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কাতারের নিজেদের ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়। এরপর স্থানীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে পুরো স্টেডিয়ামে কোরআন তেলাওয়াত ও এর অর্থ পড়ে শোনান উপস্থাপক।

একে একে গান ও বাদ্যের তালে স্থানীয় সংস্কৃতি তুলে ধরেন আয়োজকরা। পরের পর্বে পূর্ববর্তী বিশ্বকাপগুলোর গানের রিমিক্সের তালে নেচে ওঠে পুরো স্টেডিয়াম। যেখানে গানের সুরের সঙ্গে সঙ্গে প্রতি বিশ্বকাপের মাসকটগুলোও মাঠজুড়ে প্রদক্ষিণ করতে থাকে। ২০১০ বিশ্বকাপে কেনানের ওয়েভিন ফ্ল্যাগ গানের মাধ্যমে এই পর্ব শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com