রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

টানা ৫ বিশ্বকাপে গোল করে অনন্য ইতিহাস রোনালদোর

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করল পর্তুগাল। গোল-পাল্টা গোলের ম্যাচে ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করে দারুণ এক রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে টানা ৫ বিশ্বকাপে গোল করে অনন্য ইতিহাস গড়লেন এই পর্তুগিজ ফুটবলার।

সময়টা খুব খারাপ যাচ্ছিল। মোমেন্টাম ফিরে পেতে বড় মঞ্চে পারফর্ম করার বিকল্প ছিল না রোনালদোর। সেই সুযোগ লুফে নিতে ভুল করেননি পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ যখন অনিশ্চয়তার মোড়ানো, তখন ৬৫ মিনিটে রোনালদোর কল্যাণেই এগিয়ে যায় পর্তুগাল।

পেনাল্টি থেকে গোল করে অনন্য এক রেকর্ড গড়লেন সি আর-সেভেন। টানা ৫ বিশ্বকাপে গোল করার একমাত্র কৃতিত্ব রোনালদোর। এই কীর্তি এর আগে করে দেখাতে পারেনি কেউ। এই রেকর্ডই বলে দেয়, কেন রোনালদো সেরাদের সেরা।

বিশ্বকাপ ট্রফিটাই কেবল ছুঁয়ে দেখা হয়নি। বড় আর সব ট্রফি রয়েছে রোনালদোর শোকেসে। পর্তুগিজ তারকার হয়তো এ আসরই শেষ সুযোগ, অধরা কাপটি নিজের করে নেওয়ার।
রোনালদোর রেকর্ডের দিন পর্তুগালও দারুণ জয় পেয়েছে। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারিয়েছে ঘানাকে।

রোনালদোর গোলের পর সমতায় ফিরতে দেরি করেনি ঘানা। ৫ মিনিটের ব্যবধানে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করেন ফেলিক্স। দুই মিনিট পর রাফায়েল লেয়াও এর গোলে পর্তুগাল ৩-১ এ এগিয়ে যায়।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ঘানা। ৮৯ মিনিটে ওসমান বুকারির গোল ঘানার হারের ব্যবধান কমিয়েছে কেবল। দুর্দান্ত লড়েও পরাজিত আফ্রিকার দেশটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com