রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বিশ্বকাপের স্বপ্নরক্ষায় মেসিদের সামনে পোলিশ পরীক্ষা

বিশ্বকাপ ফুটবলের সি’ গ্রুপে শেষ দিনে জয়ের বিকল্প নেই দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। নকআউট নিশ্চিতের কঠিনে চ্যালেঞ্জের সামনে লিওনেল মেসির দল। ড্র করলেই শেষ ষোলতে নাম লেখাবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়া পোল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে নামবে সৌদি আরব। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

স্টেডিয়াম নাইন সেভেনটি ফোরে (৯৭৪) আর্জেন্টিনার বাঁচার-লড়াই আর্জেন্টিনার। এক জয় এক ড্রতে এগিয়ে থাকা পোল্যান্ডের বিপক্ষে পা ফসকালেই দেশের পথ ধরবে লিওনেল স্কালোনির দল। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন কঠিন হলো আল-বেসিলেস্তেদের

মেসি, মার্তিনেজ, ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন। মিডফিল্ডে অ্যালিস্টার, ফার্নান্দেজ, পল। ডিফেন্সে স্কালোনির আস্থা রাখতে প্রস্তুত মন্টিয়েল, ওতামেন্দি, মার্টিনেজরা। পোলিশদের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন লিওনার্দো পারেদেস; মেক্সিকোর বিপক্ষে সাইড বেঞ্চে ছিলেন এই মিডফিল্ডার; লিসান্দ্রো মার্টিনেজ ও মার্কোস অ্যাকুনা তো আছেনই।

শুরু থেকেই থাকবেন মেক্সিকানদের জাল কাঁপানো রদ্রিগো। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনাকে টেনে তোলা লিওনেল মেসির ওপর প্রত্যাশার চাপ। সাত বারের ব্যালন ডি অর জয়ী এলএম টেনের একটা বিশ্বকাপ শিরোপা জয়ের পথ এবারো বন্ধুর।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, পোল্যান্ডের খেলোয়াড়রা কেবল শক্তিশালীই না, তারা বেশ দ্রুত গতির এবং দক্ষ। তাদের ওপর বাড়তি নজর থাকবে। তবে এজন্য খেলায় কোনো পরিবর্তন আনছি না।

যে সৌদি আরবের কাছে দুই গোল খেয়েছে আর্জেন্টিনা; সেই ব্যবধানে ওদের হারিয়েছে পোল্যান্ড। ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউটে খেলার খুব কাছে পোলিশরা। সে সুযোগ কোনোভাবেই হারাতে চায় না ওরা। দলের অন্যতম তারকা রবার্ট লেভানডভস্কির শেষ বিশ্বকাপ। সর্বোচ্চ অর্জনের লক্ষ্য ইউরোপিয়ান দলটার।

পোল্যান্ডের কোচ চেসওয়াভ মেখনিএভেজ বলেন, মেসিকে আটকাতে ডিফেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কারো একার পক্ষে তা সম্ভব না। দলীয়ভাবে কাজটা করতে হবে। সবাই সেরাটা দিতে প্রস্তুত।

১৯৯৪ বিশ্বকাপের মূলপর্বে খেলা সৌদি আরব অভিষেক আসরে গ্রুপ পর্ব পেরোতে পেরেছিল। এবার শুরুতেই ল্যাটিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনাকে হারিয়ে এগিয়ে গেছে গ্রিন-ফ্যালকনরা। একই টার্গেট পোল্যান্ডের বিপক্ষে ড্র করা মেক্সিকোর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com