রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটে গেল। গ্রুপ পর্ব থেকে বিদায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জয়ও জার্মানদের বাঁচাতে পারল না। অন্যদিকে জাপান যে স্পেনকে হারিয়ে গ্রুপসেরা, তাতে জার্মানির সঙ্গে বিদায় নিল কোস্টারিকা।
জাপানের কাছে হেরে আসর শুরু করাই, জার্মানির জন্য কাল হলো। সমীকরণের ভরসায় শেষ ম্যাচ খেলতে নেমেছিল নয়্যারের দল। কোস্টারিকার বিপক্ষে জয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সারলেও, বিপত্তি বাধায় সমীকরণ। জাপানের কাছে স্পেনের হারে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়।
দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কোস্টারিকা। অবস্থা তখন এমন যে, এক ম্যাচে জাপান এগিয়ে, আরেক ম্যাচে মধ্য আমেরিকার দেশটি। স্কোরলাইন তাই থাকলে জার্মানির সঙ্গে স্পেনও বাদ পড়ত। কিন্তু এমন সীমাহীন অঘটন হয়নি জার্মানির ম্যাচে ফেরায়। ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জেতে ডাইম্যানশ্যাফট। যেখানে হাভার্টজের জোড়া গোলের বড় অবদান।
এই জয়ে লাভ হয়নি। নক আউট পর্বেই যেতে পারল না ২০১৪’র চ্যাম্পিয়নরা।
অন্যদিকে জাপানের বিপক্ষে প্রথমার্ধ প্রত্যাশা মতো খেলেছে স্পেন। মাত্র ১১ মিনিটে স্পেনকে লিড এনে দেন আলভারো মোরাতা। এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের দল।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানাকা। বিতর্কিত গোলটি ভিএআর এর সিদ্ধান্তে জাপানের পক্ষে যায়। প্রযুক্তির এই রায় বিতর্কের অবকাশ বাড়িয়েছে বহুগুণ। টিভি রিপ্লেতে যে মনে হচ্ছিল বল বাইলাইন পেরিয়ে গেছে।
কয়েক মুহূর্তের ঝলকে ছন্নছাড়া স্পেন আর ম্যাচে ফিরতে পারেনি। স্প্যানিশদের বিপক্ষে এটিই জাপানের প্রথম জয়। যে জয় জাপানিজদের করেছে গ্রুপসেরা। এশিয়ার প্রতিনিধিত্ব করা দলটি শেষ ষোলতে লড়বে গেলবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে