রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপ স্বপ্নের মতোই কাটছে মরক্কোর। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে আফ্রিকার দলটি চলে গেলো সেমিফাইনালে। মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে ১৯৮৬ সালের বিশ্বকাপে গ্রুপপর্ব পার হয় তারা।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়। ৪৫ মিনিটের খেলা শেষ হওয়ার পরে ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কিছু করতে পারল না পর্তুগাল। প্রথমার্ধে ১-০ এগিয়ে রইল মরক্কো। ইউসুফ এন নাসিরির গোলে এগিয়ে মরক্কো।