রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত, সিরিজ বাংলাদেশের

এক ইশান কিশানের রানই করতে পারলো না বাংলাদেশ দল। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের কাছে ২২৭ রানে হারলো টাইগাররা। ৪১০ রানের টার্গেটে ১৮২-তে গুটিয়ে যায় স্বাগতিকরা। রানের হিসেবে বাংলাদেশের এর চেয়ে বড় ব্যবধানে হার আছে মাত্র একটি। ২০০ সালে পাকিস্তানের ২৩৩ রানে হেরেছিল তারা।

শনিবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাওয়ানকে হারালেও ইশাণ কিষাণ ও বিরাট কোহলির ব্যাটে দাপট দেখায় ভারত। একপ্রান্ত থেকে টাইগার বোলারদের ওপর চড়াও হন কিশান। ৮৫ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

কোহলিও প্রভাব বিস্তার করে খেলেছেন। সেঞ্চুরির পর আরো আগ্রাসী হয়ে উঠেন কিশাণ। সর্বকনিষ্ঠ ও দ্রততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। কিষাণ ফেরেন ২১০ রানে। অন্যপ্রান্তে সেঞ্চুরি তুলেছেন কোহলিও। তিন বছর পর এই ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন তিনি।

বিশাল টার্গেটে বাংলাদেশের কোন ব্যাটার ফিফটিও পাননি। সাকিবের ৪৩ রান ইনিংস সেরা। বিজয়, মুশফিক, আফিফ ও মিরাজ ফেরেন এক অঙ্কে। তবে, ওয়ানডেতে ভারতের সবচেয়ে জয় ঠেকিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহেমদ। একই সঙ্গে এড়ালেন এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় হার। তবে শেষ পর্যন্ত বড় এড়াতে পারলেন না।

৩৪তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের স্টাম্প উপড়ে ফেলে ১৮২ রানে বাংলাদেশকে থামিয়ে দিলেন উমরান মালিক। ভাঙল ২৬ বল স্থায়ী ৩৩ রানের জুটি।

ম্যাচ সেরা ইশান

দ্রুততম ডাবল সেঞ্চুরি। ১৩১ বলে ১০ ছক্কা ও ২৪ চারে ২১০ রান। ম্যাচ সেরার লড়াইয়ে ইশান কিষানের ধারে কাছে কেউ ছিলেন না। অনুমিতভাবে তিনিই জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

সিরিজ সেরা মিরাজ

প্রথম ম্যাচে শেষ জুটিতে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে এনে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। বোলিংয়ে অবদান রেখেছেন, ফিল্ডিংয়ে তো ছিল বরাবরের মতোই দুর্দান্ত। তৃতীয় ম্যাচ খুব একটা ভালো না কাটলেও সিরিজ সেরার জন্য মেহেদী হাসান মিরাজের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

ওয়ানডেতে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার জিতে উচ্ছ্বাসে ভাসছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৪০৯/৮ (ধাওয়ান ৩, ইশান ২১০, কোহলি ১১৩, শ্রেয়াস ৩, রাহুল ৮, ওয়াশিংটন ৩৭, আকসার ২০, শার্দুল ৩, কুলদিপ ৩*, সিরাজ ০*; মুস্তাফিজ ১০-০-৬৬-১, তাসিকন ৯-১-৮৯-২, মিরাজ ১০-১-৮৯-১, ইবাদত ৯-০-৮০-২, সাকিব ১০-০-৬৮-২, আফিফ ১-০-১৪-০, মাহমুদউল্লাহ ১-০-১১-০)

বাংলাদেশ: ৩৪ ওভারে ১৮২ (এনামুল ৮, লিটন ২৯, সাকিব ৪৩, মুশফিক ৭, ইয়াসির ২৫, মাহমুদউল্লাহ ২০, আফিফ ৮, মিরাজ ৩, তাসকিন ১৭*, ইবাদত ০, মুস্তাফিজ ১২; সিরাজ ৫-০-২৭-১, শার্দুল ৫-০-৩০-৩, আকসার ৫-০-২২-৩, উমরান ৮-০-৪৩-২, কুলদিপ ১০-১-৫৩-১, ওয়াশিংটন ১-০-২-১)

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com