রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভোলায় ফুটপাতে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে

জেলার ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে।  জমে উঠেছে ব্যবসা। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের কোর্ট মসজিদ সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড এলাকা, পুরাতন টাউনের গরমকাপড়ের দোকান। একইসাথে শহরের বিভিন্ন শপিংমল ও বিপণীতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাক। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন।
এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট, ট্রাউজার, শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের টুপি, মাফলার, কোট, কান টুপি, মোজাসহ হরেক রকম শীতের পোশাক। ছেলে, মেয়ে, শিশু, বয়স্কসহ নানান বয়সের মানুষের ড্রেস পাওয়া যায় স্বল্প মূল্যে। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে এসব পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। পছন্দের পোশাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুঁটছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের দর-দামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান।
কোর্ট মসজিদের সামনে পোশাক বিক্রেতা মো: রাকিব বলেন, প্রতি শীতের সময়ে তারা এখানে গরম কাপড় বিক্রি করেন। মূলত শীত বাড়লে তাদের বেচা-বিক্রি বাড়ে। গত কয়েক দিনের তীব্র ঠান্ডায় তাদের বিক্রি বেড়েছে বলে জানান তিনি। নতুন বাজারের বিক্রেতা জাবেদ হোসেন বলেন, শীতের এ সময়টাতে তাদের প্রচুর ব্যস্ত থাকতে হয়। দাম কম থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। সামনের দিনগুলোতে আরো বেশি বিক্রির আশা তার।
নতুন বাজারে শীতের কাপড় কিনতে আসা রিকশা চালক ইলিয়াস ও নুরুদ্দিন বলেন, তারা অল্প আয়ের মানুষ। বড় বড় শপিংমল থেকে শীতের পোশাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই তারা কাপড় কিনেন। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারনে ভালো কাজ দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com