রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দুই বিশ্বকাপেই ১২ গোল! কতদূর যেতে চান এমবাপ্পে?

বিশ্বকাপে উল্কার গতিতে ছুটঠেন কিলিয়ান এমবাপ্পে। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই ১২ গোল করে ফেলেছেন তিনি। তার সামনে রয়েছেন আর মাত্র পাঁচজন। যে গতিতে এমবাপ্পে এগোচ্ছেন তাতে হয়তো পরের বিশ্বকাপেই সবাইকে ছাপিয়ে যাবেন তিনি। হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

২০১৮ সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে চারটি গোল করেছিলেন এমবাপ্পে। এবার তিনি করেছেন ৮টি গোল। বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় পেলের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তার ঠিক উপরেই রয়েছেন লিয়োনেল মেসি ও ফ্রান্সেরই জাঁ ফঁতে। তাদের গোল সংখ্যা ১৩। জার্মানির জার্ড মুলারের রয়েছে ১৪টি গোল। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিয়ো। তিনি ১৫টি গোল করেছেন। শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোজা। তার গোলের সংখ্যা ১৬টি।

অর্থাৎ, ক্লোজার রেকর্ড ভাঙতে হলে পরের বিশ্বকাপে আর পাঁচটি গোল করতে হবে এমবাপ্পেকে। তার বয়স এখন মাত্র ২৩। এখনও অন্তত তিনটি বিশ্বকাপ খেলবেন তিনি। যেভাবে হাসতে হাসতে তিনি গোল করছেন তাতে কোথায় গিয়ে থামবেন কে জানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com