রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে

সফরকারী ভারতের কাছে চট্টগ্রাম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না। তবে একই সঙ্গে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৩৯ রানে এনে দেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। এরপর অল্প সময়ের ব্যবধানে সাজঘরের পথে হাটেন দুইজনই। প্রথমে জাকিরবে লোকেশ রাহুলের ক্যাচ বানান জয়দেব উনাদকাট। টেস্ট ক্রিকেটে এটিই উনাদকাটের প্রথম উইকেট। অভিষেকে শতক হাঁকানো জাকিরের ব্যাট থেকে আজ এসেছে ১৫ রান।

ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ২৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে ৮২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। সাবেক অধিনায়ক মমিনুল হক ২৩ ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ১৬ রানে অপরাজিত আছেন। দুজনে এরই মধ্যে গড়েছেন ৪৩ রানের জুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com