বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক যোগাযোগ  বাড়াতে খেলাধুলা কার্যকরি অবদান রাখে।  বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমুর্তি  উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হওয়ার পেছনে  খেলাধুলা  গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। তাছাড়া তরুণ সমাজকে সৃজন ও মননশীল কাজে সম্পৃক্ত রাখতেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত ও হামিদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৫ম হামিদুর রহমান জাতীয় ইউথ শ্যূটিং চ্যাম্পিয়নশীপ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, খেলাধুলা হিসেবে  শ্যূটিং থেকে বাংলাদেশ অনেক কিছু অর্জন  করেছে।  তাই এর কার্যক্রম কেবলমাত্র  ঢাকা কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভাল ও  প্রতিশ্রুতিবান  অনেক শুটার  পাওয়া যেতে পারে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  বাংলাদেশ  অলিম্পিক  এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ  রেজা।
এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শুটিং ক্লাবের ১০৫ জন ( ছেলে-৬৫, মেয়ে-৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিকেএসপি শ্যূটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার-আপ হয়েছে।
বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন। এ ছাড়া  ফেডারেশন ও  বিভিন্ন  ক্লাবের  কর্মকর্তাবৃন্দ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com