বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আর্চারি প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশের সাফল্য

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ আর্চারি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সফলতা অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি নেওয়াজ আহমেদ রাকিব। তিন ব্যক্তিগত ইভেন্টে একটি এবং কম্পাউন্ড দলগত ইভেন্টে দুটিসহ মোট তিনটি তাম্র পদক অর্জন করে।

গত ২০-২৫ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিপাহি নেওয়াজ আহমেদ রাকিব ব্যক্তিগত ইভেন্টে ১৪১-১৪০ পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানের ইয়ুথইয়ুন আন্দ্রেকে পরাজিত করে একটি তাম্র পদক অর্জন করে। এ ছাড়া বাংলাদেশ দলের হয়ে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ১৫৪-১৪৬ পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে হারিয়ে একটি এবং কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ২২৭-২২১ পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে হারিয়ে ০১টি তাম্র পদকসহ মোট ০২টি তাম্র পদক অর্জন করে। এর আগে সে গত ০৬-১১ মে ২০২২ তারিখ ইরাকে অনুষ্ঠিত ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাং কিং টুর্নামেন্ট, স্টেজ-২ আর্চারি প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করে ০১টি রৌপ্য পদক অর্জন করেছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি সিপাহি নেওয়াজ আহমেদ রাকিবকে তার এই সাফল্যের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কৃত করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার জন্য সিপাহি রাকিবকে উৎসাহ জোগান।

উল্লেখ্য, বিজিবি’র খেলোয়াড়গণ ঐতিহ্যগতভাবেই ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com