রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চট্টগ্রামকে চেপে ধরেছে সিলেট

ক্রিকেটে ফিরেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে দিচ্ছেন নেতৃত্ব। প্রথম ম্যাচে টস করতে নেমেই পেলেন জয়, নামলেন ফিল্ডিংয়ে। তাদের আটোসাঁটো বোলিংয়ে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

উদ্বোধনী ওভার অধিনায়ক নিজেই করেছেন। দিয়েছেন মাত্র এক রান। সকালের সূর্যোদয়ের ইনিংসের বাকিটা পথের ইঙ্গিত যেন তার শুরুটাই বলে দিয়েছে। মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা সবাই করেছেন দুর্দান্ত বোলিং।

১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ১০ বল খেলে ৯ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন, উন্মুক্ত চাঁদ আছেন ১ রান করে। সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা দুটি, কলিন অ্যাকারম্যান ও মোহাম্মদ আমির একটি করে উইকেট শিকার করেছেন। মাশরাফির করা ইনিংসের তৃতীয় ওভারে জাকির হাসানের থ্রোতে প্রথম উইকেট পায় সিলেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com