শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

যুব গেমস: সিলেট আন্ত:জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত  ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র সিলেটে আন্তঃজেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ শেষ হয়েছে।
এর আগে গত ১৮ জানুয়ারী সিলেটে শুরু হয়  আন্ত:জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা। আজ রবিবার শেষ  দিনে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগের ফুটবল (তরুন), ফুটবল (তরুণী), ব্যাডমিন্টন ও কারাতে চুড়ান্ত প্রতিযোগিতা।  ফুটবল দরুণ বিভাগে  হবিগঞ্জ টাইব্রেকারে ৬-৫ গোলে মৌলভীবাজার জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তরুণী ফুটবলে  হবিগঞ্জ  টাইব্রেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কারাতে ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা (তরুণ ও তরুণী) আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সিলেট জেলা স্টেডিয়ামে। সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবজিৎ সিংহের  সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য ও নগদ অর্থ পুরস্কারসহ সনদপত্র প্রদান করেন সিলেট রেঞ্জ এর ডিআইজি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের এরিয়া কমান্ডারের প্রতিনিধি মেজর মোঃ আমিনুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ বদরুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com