শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পাকিস্তানি পেসার নাসিম শাহ’র বোলিং নৈপুন্যে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য দিকে টানা ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২২তম ম্যাচে কুমিল্লা ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। নাসিম ৪ ওভার বল করে ১২ রানে ৪ উইকেট নেন।
এই নিয়ে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো কুমিল্লা। অন্য দিকে, সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো ঢাকা। এটি ঢাকার টানা ষষ্ঠ হার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে দিনের শেষ ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে কুমিল্লার দুই ওপেনার লিটন দাস ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১৫ বলে মাত্র ৪ রান নিতে পারেন তারা। দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওভারে মাত্র ১ রান দেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। পরের ওভারে ৩ রান দেন স্পিনার আরাফাত সানি। পেসার আল-আমিনের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হন ৭ বল খেলে ৩ রান করা রিজওয়ান।
দলীয় ৪ রানে রিজওয়ান ফিরে যাবার পর রানের গতি বাড়ান লিটন ও অধিনায়ক ইমরুল কায়েস।
তবে সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন নাসির। ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে আরিফুলকে ক্যাচ দেন ২০ বলে ২০ রান করা লিটন।
লিটন ফেরার পর কুমিল্লার রানের গতি ধরে রাখেন ইমরুল ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। দশম ওভারে দারুন এক ডেলিভঅরিতে ইমরুলকে বোল্ড করে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার আমির হামজা। ৫টি চারে ২২ বলে ২৮ রান করেন ইমরুল।
১৩তম ওভারে ১টি চার ও ২টি ছক্কায় দ্রুত রান নেন চার্লস। কিন্তু মোসাদ্দেক হোসেনের সাথে ভুল বুঝাবুঝিতে পরের ওভারেই রান আউট হন ২৫ বলে ৩২ রান করা চার্লস।