শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম।

প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গেছে চট্টগ্রামের। বিপিএল থেকে তাই আর বেশি কিছু পাওয়ার নেই তাদের। তবে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুযোগ আছে শীর্ষ দুইয়ে থাকার। ম্যাচটা তাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচের আগে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে কুমিল্লা। এক ম্যাচ বেশি খেলা সিলেট স্ট্রাইকার্স ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। শেষ দল হিসেবে শুক্রবার প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে সাত দলের মধ্যে সপ্তম স্থানে।

একাদশ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, কার্টিস ক্যাম্পার, উসমান খান, মেহেদী মারুফ, খাজা নাফে, জিয়াউর রহমান, দারউইশ রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান রানা এবং মোহাম্মদ নিহাদুজ্জামান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), সৈকত আলী, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com