শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পাঁচশ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো

সৌদি প্রো লিগে চার গোলের রাতে ক্যারিয়ারের ৫০০ গোলের মাইফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিন তার দলও জিতেছে ৪-০ গোলে। সবগুলো গোলই রোনালদোর। তাতে ক্লাব ফুটবলের তার ক্যারিয়ারে বর্তমান সংখ্যা হয়েছে ৫০৩টি।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ডিসেম্বরে আল নাসরে যোগ দিয়েছেন। আরবের এই ক্লাবটি থেকে প্রতি বছর তিনি পাবেন ১৭৭ মিলিয়ন ইউরো বেতন।

ক্লাবে তার শুরুটা দুর্দান্ত হয়নি। অবশেষে যেন ছন্দ ফিরে পেয়েছেন। ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকা হ্যাটট্রিক চেনা রোনালদোকেই যেন চেনালেন নতুন লিগে।

রোনালদো নভেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। দুই মেয়াদে ক্লাবটিতে থেকে তিনি করেছেন ১০৩টি গোল।

তিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১ বার গোল করেছেন। জুভেন্তাসের হয়ে সেরি এ-তে ৮১টি গোল করেছেন এবং তার প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পর্তুগিজ শীর্ষ দলের হয়ে করেছেন তিনটি গোল।

রোনালদোর চার গোলে আল নাসর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। সিআরসেভেন নিজেও চলে এসেছেন সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। সৌদি প্রো লিগে তার বর্তমান গোল সংখ্যা ৫।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com