শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি, এমবাপ্পে ও বেনজেমা

ফিফার বর্ষসেরা খেলোয়াড়েরর তালিকায় এ বছর মনোনীত হয়েছে বিশ^কাপ জয়ী লিওনেল মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।
নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ এ্যালেক্সিয়া পুটেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগান।
পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ^কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার বিজয়ী রবার্ট লিওয়ানদোস্কির উত্তরসূরী হিসেবে এই দুজনের সাথে আরো আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা।
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে বিশ^কাপে খেরতে পারেননি।
গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুটেলাস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারনে তিনি দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন।
এদিকে আর্সেনালের স্ট্রাইকার বেথ মিড অক্টোবরে ব্যালন ডি’অর মনোনয়নে পুটেলাসের পরে দ্বিতীয় স্থান হয়েছিলেন। মিডও দীর্ঘমেয়াদী হাঁটুর ইনজুরিতে সাইডলাইনে রয়েছেন।
সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড ট্রফি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com