শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সন্ধ্যায় ফাইনালে মাশরাফির সিলেটের মুখোমুখি ইমরুলের কুমিল্লা

বিপিএলে প্রথমবার ফাইনালে সিলেট স্ট্রাইকার্স। শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায়না দলটি। কুমিল্লাকে হারিয়ে আসর স্বরণীয় করতে চায়। মাশরাফীর নেতৃত্বগুন আর দলীয় সমন্বয়ে ফাইনাল জিততে আশাবাদী নাজমুল শান্ত।

অন্যদিকে, চতুর্থবার চ্যাম্পিয়ন হতে মুখিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ইমরুল কায়েস। মিরপুরে মেগা ফাইনাল সন্ধ্যা সাড়ে ৬টায়।

শেষ ভাল যার, সব ভাল তার। নানা সমালোচনা-বিতর্কে শুরু বিপিএলের শেষ বেলায় অন্যরকম রোমাঞ্চ। নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেলে ট্রফি নিয়ে ফটোসেশন। মাশরাফী না থাকায় ইমরুলের সাথে ফ্রেমবন্দি মুশফিক। দেশি-বিদেশি মিলে তারকায় ঠাসা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, টানা ১০ ম্যাচ জিতে গড়েছে রেকর্ড। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারানোর স্মৃতি টাটকা। ফাইনালের আগে পেয়েছে তিন দিনের বিশ্রাম। সব মিলিয়ে চতুর্থ ট্রফি জয়ের পথে ফেভারিট ভিক্টোরিয়ান্স। আত্মবিশ্বাস যেমন আছে, আবার মাশরাফীর সিলেটকে নিয়ে সতর্ক ইমরুলের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, বড় বড় দলকে পেছনে ফেলে সিলেট প্রথমবার ফাইনালে উঠে অবাক করেছে সবাইকে। দলীয় সমন্বয়ের সাথে শান্ত-তানজিম-হৃদয়দের ধারাবাহিকতায় যেটা সম্ভব হয়েছে। আর একটা জয় মানেই তো স্বপ্নপূরণ, সেই অপেক্ষায় শান্ত।

সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্ত বলেন, দুই দলের তিন মুখোমুখিতে দুই ম্যাচে বড় জয়, কুমিল্লার। অন্যটি, হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শক্তি-সামর্থ্যে এগিয়ে ইমরুলের দল। মাশরাফী ফ্যাক্টরে যেমন ভরসা পাচ্ছে সিলেট, তেমনি সতর্ক থাকতে হচ্ছে কুমিল্লাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com