বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

সর্বশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। এবারের সফর নিয়ে মোট তিনবার বাংলাদেশ সফরে এলেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com