শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ইংলিশদের বাংলা শিক্ষা দিয়ে জাতীয় দল উড়াল দেবে সিলেটে। আগামী শনিবার থেকে সেখানে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ। আর বাইরে থাকা ক্রিকেটাররা আজ থেকেই নেমে পড়েছেন খেলতে। কারণ, মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের একমাত্র ৫০ ওভারের আসর ঢাকা প্রিমিয়ার লিগ।
তবে লিগের উদ্বোধনী দিনের খেলায় বাগড়া দিয়েছে অসময়ের বৃষ্টি। তাতে একটি খেলা দেরিতে শুরু হয়েছে। ঢাকা ও নারায়নগঞ্জের খেলা দুটি সময়মতো মাঠে গড়ালেও আপাতত বন্ধ রয়েছে বৃষ্টির কারণে।
ঢাকা লিগের উদ্বোধনীয় দিনে রয়েছে আরও দুটি খেলা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতবারের রানার্সআপ মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রুপগঞ্জ মুখোমুখি হয়েছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের। টস হেরে আগে ব্যাট করতে নেমে অগ্রনী ব্যাংক ১৬ ওভারে ৪৭ রান তুলতেই হারায় ৩ উইকেট। তারপরই নামে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে সেই খেলাও।
তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিকেএসপির তিন নম্বর মাঠে। সেখানে প্রাইম ব্যাংক মুখোমুখি হয়েছে সিটি ক্লাবের। বিপক্ষে বৃষ্টি বাগড়ায় সেই ম্যাচ শুরু হয়েছে দেরিতে। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সিটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে ৩ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক।