শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

টাইগারদের বোনাস দেওয়ার ঘোষণা বিসিবি সভাপতির

বিশ্ব-চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন অর্জন কল্পনার বাইরে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের পক্ষ থেকে টাইগারদের বোনাস দেওয়ার ঘোষণা দেন সভাপতি।

লিটনের রানে ফেরা আর নাজমুল শান্তর ধারাবাহিকতা স্বস্তি বাড়িয়েছে বলেও জানান তিনি।

ঐতিহাসিক সিরিজ নিশ্চিত হওয়ার পর পরেই ড্রেসিং রুমে ছুটে গিয়েছেন বিসিবি সভাপতি। প্রথমেই দেখা করেছেন লিটনের সাথে। তার ফর্মে ফেরা বড় স্বস্তি ম্যানেজমেন্টের। সাথে শান্তের ফর্ম নিয়ে দারুন খুশি কর্তারা। ফিল্ডিং আর পেস বোলিং আলাদা করে, নজর কেড়েছে নাজমুল হাসানের।

সিরিজ শেষ হতে না হতে আয়ারল্যান্ড মিশনের জন্য প্রস্তুত হচ্ছে সাকিব-হাথুরুর দল। সিলেট-চট্টগ্রামে আলাদা উইকেটে ক্রিকেটারদের শক্তিমাত্তা যাচাই করার লক্ষ্য। বিসিবি সভাপতি নতুন কোচের প্রথম অ্যাসাইমেন্ট খুশি, তবে সামনে আরও পরীক্ষা নিরীক্ষা বাকি।

এতো বড় সাফল্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সাধুবাদ পেয়েছে পুরো দল। বিসিবি সবাইকে বোনাস দিয়ে খুশি করবে। যারা দুর্দান্ত পারফর্ম করেছেন তাদের জন্য থাকবে আলাদা পুরস্কার।

ইংল্যান্ডকে বড় একটা শিক্ষায় দিলো বাংলাদেশ দল। দারুন পারফর্মেন্সে সামনে দুয়ার খুলে যেতে পারে ইংল্যান্ড সফরের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com