সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

একদমে ১৭০ ফুট ডুব দিয়ে গিনেস রেকর্ড

ডুবুরিদের বিশেষ পোশাক ও শ্বাসযন্ত্র ছাড়াই একদমে হিমায়িত হ্রদের ১৭০ ফুটের বেশি গভীরে ডুব দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডেভিড ভেনসল। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের লেক সিলসে এমন পারদর্শিতা দেখান ৪০ বছর বয়সী এই ব্যক্তি।

নিউ ইয়র্ক পোস্টের খবরে জানানো হয়, বরফে তৈরি গর্ত দিয়ে লম্বালম্বিভাবে লাফ দেন তিনি। নিজ কীর্তির প্রমাণস্বরূপ পানির ১৭০.৯ ফুট নিচে স্থাপিত একটি স্টিকার পুনরুদ্ধার করেন। গর্ত থেকে এক মিনিট ৫৪ সেকেন্ড পর বেরিয়ে আসেন ডেভিড এবং একটি শ্যাম্পেইনের বোতল খোলেন। তাঁর সহযোগী পাভেল কালৌস বলেন, সাঁতার কাটতে ধারণার চেয়ে বেশি সময় লেগেছে। তিনি (ডেভিড) এটি উপভোগ করেছেন, তবে স্বাভাবিক না থেকে কিছুটা ভড়কে গিয়েছিলেন। শ্বাস নিতে তাঁর কিছুটা সমস্যা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com