শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিকালে সিশেলসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ সিশেলসের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে এলিটা কিংসলের। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল পৌনে চারটায়।

ঘরের মাঠে সিরিজ শুরুর আগে সৌদি আরবে প্রস্তুতি সেরেছে জামাল ভূঁয়ারা। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচে প্রত্যাশিত জয় চায় স্বাগতিকরা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মরিয়া সিশেলসও।

এদিকে ফিফা প্রীতি ম্যাচে সিশেলসের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করতে চান কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘ওরা পেশাদার কি অপেশাদার, এটা নিয়ে ভাবতে চাই না। আমরা ম্যাচটি জিততে চাই। এখনও দল নির্বাচন করিনি। তবে অনেকেরই সম্ভাবনা রয়েছে। আমরা আশা করি, সৌদি আরবের প্রস্তুতি কাজে লাগাবে ফুটবলাররা।’

বাংলাদেশ জাতীয় দল অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, প্রায় এক বছর পর নিজেদের মাঠে খেলা। সেরা পারফরম্যান্স করতে হবে। দর্শকদের দেখাতে হবে যে আমরা ভালো দল। কঠোর অনুশীলন করেছি, সবাই প্রস্তুত। সাফের আগে এই দুই ম্যাচে ভালো রেজাল্ট দরকার।

এদিকে নম্বর নাইনে কাকে খেলাবেন কোচ হাভিয়ের কাবরেরা। অভিষেকের অপেক্ষায় এলিটা কিংসলে, আছেন সুমন রেজা ও সজীব। মদিনার অনুশীলনে তিনজনকে পরখ করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কোচ, ক্যাপ্টেনের বোঝাপড়ায় র্নিধারিত হবে মূল একাদশ।

আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বিটিভি ওয়ার্ল্ড ও টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচের চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। ম্যাচের দিন টিকিট স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও সিশেলসের মধ্যে তেমন পার্থক্য নেই। লাল-সবুজের অবস্থান ১৯২তম, সিশেলস রয়েচে ১৯৯তম স্থানে। সিশেলসের বিপক্ষে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ। ২০২১ সালে চার জাতি টুর্নামেন্টে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভুঁইয়ারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com