বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন, আমরা দেইনি: পাপন

বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট প্রাঙ্গণের একটি কথাই বেশি চর্চা হচ্ছে তা হলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব-লিটন এবং মুস্তাফিজের খেলতে যাওয়ার বিষয়টি। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় এখনও অনাপত্তি পত্র পায়নি এই তিন ক্রিকেটার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠে এনওসিও পেয়েছেন সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন।

আইপিএল ইস্যুতে পাপন বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

সাংবাদিকদের ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস‌্যা।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সাকিব খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com