শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মৌসুমের পঞ্চম এল ক্লাসিকো আজ

মৌসুমের পঞ্চম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। বুধবার ন্যু ক্যাম্পে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে দুই স্প্যানিশ জায়ান্ট। সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগে রিয়ালের আত্মঘাতী গোলে এগিয়ে আছে বার্সা।

এবার চারবারের দেখায় বার্সাই এগিয়ে রিয়ালের বিপক্ষে। অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে হেরেছিল তারা ৩-১ এ। তবে জানুয়ারিতে রিয়াদে স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, ২ মার্চ কোপা দেল রে’র প্রথম সেমিফাইনাল এবং ১৯ মার্চ লা লিগায় ঘরের মাঠে জিতেছিল জাভির শিষ্যরা।

সেই জয়টি ছিল রিয়ালের বিরুদ্ধে ২৫৩ প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার ১০০তম জয়। এছাড়া রিয়াল ১০১ ম্যাচ জিতেছে। ৫২ ম্যাচ হয়েছে ড্র। তবে প্রীতি ম্যাচের হিসেব ধরলে এগিয়ে বার্সেলোনা। সেক্ষেত্রে ১১৯ জয় তাদের। রিয়ালের জয় ১০৫। ড্র ৬২টি।

২০০০ সাল থেকে দু’দল মুখোমুখি হয়েছে ৬৬ বার, যেখানে কাতালানদের জয় ২৬টি, লস ব্লাঙ্কোদের ২৩টি। বাকি ১৭ ম্যাচ সমতায় থেকে শেষ হয়েছে।

বার্সোলোনার ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন ন্যু ক্যাম্পে খেলতে পারবেন না। সংশয়ে পেদ্রি, দেম্বেলে ও ফ্রাঙ্কি ডি ইয়ংকে নিয়েও। অন্যদিকে, রিয়ালের জার্মান ডিফেন্ডার রুডিগারের খেলা নিয়েও আছে সংশয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com