বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
আয়ারল্যান্ডকে অল্প রানে গুটিয়ে বোলাররা মঞ্চ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে জোড়া উইকেট হারিয়ে প্রথম দিনটা অস্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। বুধবার সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকদের চ্যালেঞ্জ তাই বড় জুটি গড়া।
২ উইকেটে ৩৪ রান নিয়ে নতুন দিন শুরু করবে বাংলাদেশ। ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল হকের সঙ্গে নতুন ব্যাটার মাঠে নামবেন।
গতকাল দিনের শেষ বলে তামিম ইকবাল আউট হন। তার আগে গোল্ডেন ডাক মানের আরেক ওপেনার নাজমুল হোসেন শাস্ত। তামিম ৩৬ বলে ২১ রান করেছিলেন।
এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪ রান করে। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ১৮০ রানে।
৫ উইকেটে নিয়ে আইরিশদের ইনিংসে দাপট দেখান তাইজুল ইসলাম। দিন শেষে সংবাদসম্মেলনে তিনিও বলেছে, এখন ব্যাটারদের কাছ থেকে বড় জুটি প্রয়োজন।
এক প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, ‘এমন সময় উইকেটটা পড়ছে (শেষ বলে তামিমের আউট), আমরা একটু ব্যাকফুটে। ব্যাকফুটে বলব না ঠিক, হইতে পারে। এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানোটা জরুরী। আপনি যদি ওদেরকে একটা বড় স্কোর দিতে চান, এখন একটা বড় পার্টনারশিপ লাগবে।’