বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আমি সব সময় বিশ্বাস করতাম মুশফিক রানে ফিরবে: পাপন

টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। বাংলাদেশ দিন শেষ করেছিল ২ উইকেট ৩৪ রান তুলে। গতকাল মুশফিকের ১৬৬ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৬, সাকিবের ৮৪ বলে ৮৭ ও মেহেদী হাসান মিরাজের ৮০ বলে ৫৫ রানে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৯ রান। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা ৪ উইকেটে ২৭ রান তুলে।

মুশফিকের এমন ব্যাটিংয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও জানালেন, মুশফিকই বাংলাদেশের সেরা ব্যাটার।

গতকাল খেলা দেখতে এসে মিরপুরে সাংবাদিকদের পাপন বলেন, ‘আমি সব সময় একটা কথাই বলে এসেছি যে, আমাদের সেরা ব্যাটসম্যান হলো মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না। তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে, সে রানে ফিরবে। ওডিআইয়ের পর টেস্টেও সেঞ্চুরি করল। ওর ওপর আমাদের এই আস্থাটা আছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে চালকের আসনে থাকলেও টেস্টে বাংলাদেশকে এখনো ভালো দল মনে করেন না বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘টেস্টে এখনো আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটা হলো বাস্তবতা। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। তবে আমার ধারণা, এক বছরের মধ্যে বাংলাদেশ টেস্টেও ভালো দল হয়ে উঠবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com