বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অস্ট্রেলিয়ায় সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ

রাশিয়া-উইক্রেন যুদ্ধে কারণে বিশ্ব ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে ক্রমে। এক দিকে রাশিয়া অন্য দিকে পশ্চিমা বিশ্ব। এদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী ক্যানবেরার অ্যাটোর্নি-জেনারেল মার্ক ড্রেফুস নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, পদক্ষেপটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে।

অস্ট্রেলিয়ার সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন। এছাড়া ভিক্টোরিয়া প্রদেশও সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবে ভিক্টোরিয়া।

তবে টিকটক অ্যাপের অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা মহাপরিচালক লি হান্টার বলেন, এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমাদের দৃষ্টিতে, সিদ্ধান্তটি রাজনীতি দ্বারা প্রভাবিত।

অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা শও জি চিউ জানান, চীনা সরকার কখনোই তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য চায়নি। ভবিষ্যতে কখনও চাইলেও তারা তথ্য দেবে না।

টিকটকের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ১৮ বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিলো প্রায় ৮৩ লাখ। সূত্র: গার্ডিয়ান, রয়টার্স, সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com