বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাফ জানিয়ে দিলেন সাকিব, তিনি আইপিএল দেখেন না

বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটার সাবিক আল হাসান। খেলা কিংবা খেলার বাইরে সব সময় ব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি।

ভারতে চলমান আইপিএলে তার খেলার কথা থাকলেও নানা নাটকীয়তায় তার আর হয়ে ওঠেনি। তবে ব্যবস্থা রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে।

তিনি জানান, ‘ না আইপিএল দেখা হচ্ছে না, আমি এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত’, সাংবাদিকরা আইপিএল নিয়ে প্রশ্ন করতেই এভাবেই উত্তর দেন এই তারকা ক্রিকেটার।

সব ঠিক হওয়ার পর তিনি কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলতে যাননি। যদিও তিনি জানিয়েছেন পারিবারিক কারণে নিজের নাম প্রত্যাহার করেছেন। কিন্তু, সাকিবকে যেন আইপিএল পিছু ছাড়ছেই না। কোনো অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়ালে সাকিব না চাইলেও এ প্রসঙ্গ চলে আসে।

মঙ্গলবার (১১ এপ্রিল) তার ব্যতিক্রম ঘটেনি। এদিন বিকেলে ঢাকার ক্লাব মোহামেডানের হয়ে ফতুল্লায় ম্যাচ খেলে আবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আসেন একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে। সেখানে সাকিব ছাড়াও মোহামেডানের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল ও সৌম্য সরকার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সন্ধ্যার পর রেস্তোরাঁ উদ্বোধন শেষে সাকিব গণমাধ্যমের মুখোমুখি হন।

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস কলকাতার একাদশে জায়গা পাবেন কি? এ প্রশ্নের জবাবে সাকিব সাফ জানিয়ে দিলেন, তিনি আইপিএল দেখছেন না।

সাকিব আশা করেন, ‘লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে, তাহলে অবশ্যই সফল হবে।’

তবে সাকিব কি লিটনকে কোনো পরামর্শ দিয়েছেন? তিনি বলেন ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে, আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ভারতে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে, তাহলে সফল হবে।’

কথায় কথায় আসে আয়ারল্যান্ড সিরিজ। এ সিরিজের জন্য দল ঘোষণা হলেও সাকিব মজা করে বলেন, তিনি জানেন না। ঘরের মাঠে যেভাবে আগ্রাসী খেলে আইরিশদের বধ করেছেন, সেভাবেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে হারাতে চান সাকিব।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি। ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com