বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুখ্যমন্ত্রীর পোস্টারে কুকুরের কামড়, থানায় অভিযোগ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি যুক্ত পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে রাস্তার কুকুরের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুকুরটির নামে বিজয়ওয়াড়া থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির পোস্টার ছিড়ে ফেলার দায়ে একটি কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দাসারি উদয়শ্রী নামের এক নারী। তিনি তেলুগু দেশম পার্টির সমর্থক।

অন্যদিকে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে। তাতে দেখা যায়, কুকুরটি দেয়াল থেকে পোস্টার টেনে কামড়ে ছিড়ে ফেলছে।

যদিও অভিযোগকারী দাসারি উদয়শ্রীর মতে, এটি মুখ্যমন্ত্রীর অপমান। তিনি মনে করেন, যারা কুকুরটিকে এই কাজে উসকানি দিয়েছে এবং যারা ভাইরাল ভিডিও ক্লিপটি প্রচার করছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তার দাবি, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির প্রতি তাদের শ্রদ্ধা আছে। তিনি মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলার ভিডিওটি দেখে অত্যন্ত ব্যথিত। কুকুরটির বিরুদ্ধে পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা নেয়।

অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি সম্প্রতি রাজ্যজুড়ে সমীক্ষায় নেমেছে। সমীক্ষার নাম দেওয়া হয়েছে ‘জগনান্না মা ভবিষ্যথু’ বা ‘আমাদের ভবিষ্যৎ জগন আন্না’। সম্প্রতি সেই পোস্টারই লাগানো হয়েছে গোটা রাজ্যে। আর সেই পোস্টার ছিড়েই এখন খবরের শিরোনামে রাস্তার একটি কুকুর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com