বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অক্টোবর-ডিসেম্বরে বাংলাদেশের ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বর্তমান বাংলাদেশসহ সারা দুনিয়ায় বেশ জনপ্রিয় টিকটক। যে কোনো ব্যাক্তি সহজে শর্ট ভিডিও এতে আপলোড করতে পারে। আর এ কারণে এই সামাজিক মাধ্যমটি বেশ জনপ্রিয়।

তবে জনপ্রিয় টিকটক প্ল্যাটফর্মের রয়েছে কিছু নিয়ম কানুন। যা লঙ্গন করলে টিকটক কর্তৃপক্ষ আপনার আইডি বন্ধ ও ভিডিও সরিয়ে নিয়ে পারে। যা হরহামেশায় করে থাকে টিকটক।

নীতিমালা লঙনের দায়ে শুধু অক্টোবর-নভেম্বর ও ডিসেম্বরে ৪২ লাখের বেশি বাংলাদেশ থেকে আপলোড করা ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক।

জানা যায়, এই জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, টিকটক গত বছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় এসব ভিডিও সরানো হয়।

এছাড়া, প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো, এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশকিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে প্ল্যাটফর্মটি।

টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৯৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই টিকটক সরিয়ে নিয়েছে। এ ছাড়া ৯৬ দশমিক ৮ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে।

টিকটক বলছে, বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে আপলোড হওয়া ভিডিও অপসারণের স্বয়ংক্রিয় হার ৯৯ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছে টিকটক।

এ ছাড়া ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে সরানো হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬১০টি ভুয়া অ্যাকাউন্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com