বুধবার, ১০ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাশরাফির ঈদের ছবি ভাইরাল

শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। আর বাংলাদেশ ক্রিকের দলের তারকা ক্রিকেটার সাকিবসহ প্রায় ক্রিকেটার যখন বাংলাদেশ ঈদ করছেন তখন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি পুরো পরিবার নিয়ে বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে।

সৌদি আরবে বাংলাদেশের একদিন আগে গত শুক্রবার সেখানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি পরিবার নিয়ে ঈদুল ফিতর উৎযাপন করেন। সেখানে তিনি পরিবার ও স্ত্রীকে ফুল দিয়ে বরণ করছেন এমন কটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি পরিবারের সঙ্গে পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদুল ফিতর উদযাপন করছেন।

ঈদ নিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন দিন বদলের নায়ক মাশরাফি। সেসব ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ছবিতে স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!

এর আগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি তার ফেসবুক প্রোফাইলে স্বামী সন্তানদের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ঈদ মোবারক।

মশরাফির আগে পরিবারসহ গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com