বুধবার, ১০ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারী ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি উন্মোচন

চার দল নিয়ে আগামী ১৫ মে থেকে মাঠে গড়াতে পারে নারী ফুটবলারদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথমবারের মতো বাংলাদেশ মেয়েদের নিয়ে আয়োজন করেছে এমন লিগের। বাংলাদেশ ওমেন্স সুপার লিগ শুরুর আগে আজ রাজধানীর এক হোটেলে লিগের ট্রফি ও বল উন্মোচন করা হয়েছে।

বাংলাদেশ ওমেন্স সুপার লিগের ট্রফিটি ইংল্যান্ডে তৈরী হয়েছে। ট্রফির দৈর্ঘ্য ২২ ইঞ্চি। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা।

বল তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। এই বলটি বাংলাদেশের ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে নির্মিত। অন্য কোনো প্রতিযোগিতায় এই বল ব্যবহৃত হবে না। নারী ফ্র্যাঞ্চাইজি লিগের বলের অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’।

কোন চার ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে সেই নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারীর প্রতিষ্ঠান কে স্পোর্টস। আগামী ১৫ মে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ থাকলেও সম্প্রতি বাফুফের কিছু বিষয়ের কারণে সেটা পেছাতে খানিকটা বাধ্য হয়েছে। এরপরও এই মাসের মধ্যে শুরুর চেষ্টা চলছে।

আগামীকাল দুপুরে বাফুফের নির্বাহী কমিটির সভায় নারী ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনের বিষয়টি এজেন্ডা হিসেবে রয়েছে। নির্বাহী সভার অনুমোদনের আগেই আজকের এই অনুষ্ঠান হওয়ায় নির্বাহী কমিটির অনেকের মধ্যে খানিকটা প্রশ্ন তৈরি হয়েছে।

জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির ২০ জনের মধ্যে মাত্র দুইজন। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও ফেডারেশনের সদস্য জাকির হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com